ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দকে সোচ্চার ভূমিকা রাখতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ।

লিয়াকত হোসাইন লায়ন::
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ধর্মকে ব্যবহার করে এক শ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠী বাংলাদেশের ঐতিহ্যগত ধর্মীয় সম্প্রীতির পরিবেশ নষ্ট করার জন্য তৎপর রয়েছে। এদের বিষয়ে খতিব, ইমাম, ওলামা-মাশেয়েখ এবং অন্য সকল ধর্মীয় নেতৃবৃন্দকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, এ দেশের মানুষ ধর্মীয় নেতৃবৃন্দকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করেন। তাদের দিকনির্দেশনা অনুসরণ করে সামাজিক ও ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। ধর্মীয় নেতৃবৃন্দকে তাদের সামাজিক ও ধর্মীয় অবস্থান কাজে লাগিয়ে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিতভাবে সম্প্রীতি রক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

প্রতিমন্ত্রী ৩০ অক্টোবর ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প’ এর আয়োজনে অনুষ্ঠিত আন্তঃধর্মীয় সংলাপে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পবিত্র কুরআন ও রাসুল সা. এর বাণী উদ্বৃত করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইসলাম ধর্মে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনিষ্টকারীদের বিষয়ে কঠোর শাস্তির কথা উল্লেখ রয়েছে। যাচাই-বাছাই না করে গুজবে কান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন উস্কানিতে নির্ভর করে সহিংসতায় জড়িত হওয়া অত্যন্ত অন্যায় ও গর্হিত কাজ। এর মাধ্যমে আমাদের ধর্ম, সমাজ ও রাষ্ট্রের যে ক্ষতি সাধিত হয় তা কোনোভাবেই আর উদ্ধার করা যায়না। বাংলাদেশের সংবিধানে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার দেওয়া হয়েছে। জাতির পিতা আমাদের সংবিধানে সাম্প্রদায়িক সম্প্রীতির মূলনীতি সন্নিবেশ করে গেছেন। এই মূলনীতি রক্ষা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকল দল, মত, ধর্ম, শেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে উল্লেখযোগ্য পরিমাণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। যার সুফল জনগণ ইতোমধ্যে পেতে শুরু করেছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এতে সভাপতিত্ব করেন। এতে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, ধর্মীয় সম্প্রীতি ও সচেতন বৃদ্ধিকরণ প্রকল্প এর প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহীন, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফজলুর রহমান, আইনজীবী মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দকে সোচ্চার ভূমিকা রাখতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২