ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

কত টাকা বিনিয়োগ করে তারেক ‘বিদেশি নাগরিকত্ব’ পেয়েছেন, প্রশ্ন মির্জা আজমের

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: তারেক রহমানের মত একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কত টাকা বিনিয়োগ করে বিদেশি নাগরিকত্ব পেয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান হ্যাঁ না ভোটের মাধ্যমে কোন গণতন্ত্র রক্ষা করেছিলেন? সেসময় জিয়াউর রহমানের সেনাপ্রধান হিসেবে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা, ১৯৭৭ সালে বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচন, ‘৭৯ সালে সংসদ নির্বাচন, ‘৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনসহ প্রতিটি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ।’

তিনি বলেন, মাগুরার নির্বাচনের কথা জনগণ এখনও ভুলে যায়নি। ভুলে যাননি বেগম জিয়ার ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচনের কথাও।

মির্জা আজম বলেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল একটাই, যে দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে।

উপস্থিত নেতা-কর্মীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

১ জুলাই বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মির্জা আবুল কাশেম অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জামালপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরুণ কুমার সাহা ও যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু প্রমূখ।

এসময় আওয়ামী লীগ এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

কত টাকা বিনিয়োগ করে তারেক ‘বিদেশি নাগরিকত্ব’ পেয়েছেন, প্রশ্ন মির্জা আজমের

আপডেট সময় ১২:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২