ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮০ জন শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা পেল শিক্ষা বৃত্তি ও খেলাধুলার সরঞ্জাম। ২৪ জুন দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় জামালপুর সদর উপজেলার ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জুয়েল আশরাফ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী প্রমুখ।

আলোচনা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রাথমিক স্তরের ৪০ জন শিক্ষার্থীদের মধ্যে প্রতিজনকে ২ হাজার ৪০০ টাকা করে, মাধ্যমিক স্তরের প্রতিজনের মধ্যে ৬ হাজার টাকা করে ২০ জন ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিজনকে ৯ হাজার ৬০০ টাকা করে ১০ জনের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোট ৮০ জনের মধ্যে ৩ লাখ ১২ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮০ জন শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি

আপডেট সময় ০৯:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২