ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

পরমাণু আলোচনা ‘এখনই’ ফের শুরু করতে ইরানের প্রতি আইএইএ’র আহ্বান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ২০১৫ সালের পরমাণু চুক্তি রক্ষার ব্যাপারে সৃষ্ট সঙ্কট এড়াতে ‘এখনই’ আলোচনা শুরু করতে রোববার ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।

গত ৮ জুন পশ্চিমাদের একটি প্রস্তাব পাশের জবাবে ইরান এ সপ্তাহে তার পরমাণু কর্মকা- পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া কয়েকটি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় জাতিসংঘের এ সংস্থা তেহরানের অসহযোগিতার নিন্দা জানিয়েছে ।

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি রোববার সিএনএন সম্প্রচার করা এক সাক্ষাতকারে বলেন, ২৭ টি পর্যবেক্ষণ ক্যামেরা সরিয়ে ফেলা হয়েছে। তিনি এটিকে একটি ‘অত্যন্ত মারাত্মক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

তিনি আরো বলেন, এ ধরনের পদক্ষেপের ইঙ্গিত হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেশে ফিরে যেতে বলা, যা ভাল কোনো চিন্তা নয় বরং এ ধরনের চিন্তা আরো অনেক জটিলতা সৃষ্টি করবে।

২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে দেশটির বিরুদ্ধে আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ চুক্তি রক্ষার আলোচনা গত মার্চ থেকে স্থবির হয়ে পড়ে।

সিএনএন’কে দেওয়া ওই সাক্ষাতকারে গ্রোসি বলেন, তিনি তার ইরানী প্রতিপক্ষদের বলেছেন, ‘ এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আমরা এখন আলোচনায় বসতে পারি। আমরা একত্রে কাজ করা অব্যাহত রাখতে পারি।’

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

পরমাণু আলোচনা ‘এখনই’ ফের শুরু করতে ইরানের প্রতি আইএইএ’র আহ্বান

আপডেট সময় ০৫:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২