ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. হালিম। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেলে হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

মাদক ব্যবসায়ীর নাম মো. হালিম (৪৮)। তিনি পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ধোপাখালী গ্রামের মৃত জেল হোসেনের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হেরোইন ও মোবাইল। ছবি: বাংলারচিঠিডটকম

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৪ ফেব্রুয়ারি বিকেল সোয়া তিনটার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. হালিমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন এবং একটি সীমসহ মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আসামির বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ১১:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২