ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

দেশ এগিয়ে যাচ্ছে, দুর্যোগ হ্রাস পাচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার আমলে মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এবং দেশ এগিয়ে যাওয়ায় দুর্যোগ হ্রাস পাচ্ছে। পাশাপাশি দেশে দরিদ্র জনগোষ্ঠীর নানান কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় অভাব অনেকটা কমে গেছে। মরা কার্তিকে আর চরাঞ্চলে মঙ্গা হয়না। সেই মঙ্গাকে এখন আমাদের প্রধানমন্ত্রী জাদুঘরে পাঠিয়েছেন।

তিনি আরো বলেন, অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় শ্রমিক নিয়োগের স্বচ্ছতার জন্য শুধু অগ্রাধিকার তালিকা থেকে শ্রমিক বাছাই না করে নিরপেক্ষ তালিকা প্রস্তুত করতে হবে। তিনি মাদারগঞ্জের উন্নয়নে তার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ৩ ফেব্রুয়ারি সকালে মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌঘাটের রাস্তা পরিদর্শন শেষে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন।

জামালপুর জেলা প্রসাশক মুর্শেদা জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কবরিয়া কবির প্রমুখ।

মতবিনিময় সভার আগে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান মাদারগঞ্জ-সারিয়াকান্দি সড়কটি পরিদর্শন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ এগিয়ে যাচ্ছে, দুর্যোগ হ্রাস পাচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২