ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

জামালপুরে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জামালপুর মহাশ্মশান ঘাটে বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর সকালে শহরের দয়াময়ী মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। মিছিল শেষে জামালপুর মহাশ্মশান ঘাটে বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এর আগে পৌরসভার ফৌতি গোরস্থানে শহীদ বুদ্ধিজীবী বেদিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় জামালপুর পৌর বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, সিনিয়র যুগ্মআহ্বায়ক মাইন উদ্দিন বাবুল, সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে স্টেশন বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালোব্যাজ ধারন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

জামালপুরে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময় ১০:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১