ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি

গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি বাজার এলাকায় ৯ নভেম্বর বিকেলে অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

আসামির নাম মো. আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামের মো. শাহাজ আলীর ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিঃ পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল ৯ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে শেরপুর জেলার সদর থানাধীন ঘুঘুরাকান্দি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আকরাম হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জামালপুর এর মামলা নং-১৬০/২০২১। ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সনের (সংশোধনী ২০০৩) এর ১১(গ)/৩০ মূলে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারী ছিল।

র‌্যাব জানায়, উল্লেখিত মামলার সত্যতা যাচাই পূর্বক গ্রেপ্তার আসামিকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০২:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১