ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

ইরান ও তুরস্কের মধ্যে নিরাপত্তা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী ও তার তুর্কি প্রতিপক্ষ সুলেইমান সোয়েলু ২০ অক্টোবর তেহরানে এক বৈঠককালে নিরাপত্তা বিষয়ক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। ইরানের প্রেসটিভি ২১ অক্টোবর এ কথা জানায়। খবর এএফপি’র।

বৈঠক শেষে ওয়াহিদী সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে খুব ভাল আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও গভীর।

তিনি আরও বলেন, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক অপরাধ, অস্ত্র চোরাচালান, আন্ত:সীমান্ত লেনদেন ও অন্যান্য কর্মকাণ্ড এবং অভিবাসন নিয়ন্ত্রণ সহ সকল ক্ষেত্রে আরও যৌথ সহযোগিতার সম্ভাবনার বিষয নিয়ে আলোচনা করেছেন।

সোয়েলু তুরস্ক ও ইরানের মধ্যে সম্পর্ককে “শুধু কূটনৈতিক নয়, বরং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ” বলে বর্ণনা করেছেন।

তিনি আরো বলেন, আমেরিকা ও ন্যাটো বাহিনী তড়িঘড়ি করে প্রত্যাহার করে নেয়ার ফলে আফগানিস্তানে সৃষ্ট পরিস্থিতিতে ইরান ও তুরস্ক উভয়ই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ।

তুর্কি মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে তুরস্ক ও ইরানের মধ্যে আরও আলোচনা হতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ইরান ও তুরস্কের মধ্যে নিরাপত্তা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত

আপডেট সময় ০৯:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১