ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

সরিষাবাড়ীতে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

কষ্টিপাথরের মূর্তিসহ আটক দুই দুই চোরাচালানী। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। ১৭ অক্টোবর রাতে এ ঘটনার সাথে সম্পৃক্ত দুই চোরাচালানীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন— উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের মৃত রাফাদান মণ্ডলের ছেলে মো. আফতাব উদ্দিন (৬০) ও পৌরসভার বাউসি গজারিয়া গ্রামের মৃত আজম মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (৫০)।

১৮ অক্টোবর দুপুরে র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামেরপাড়া গ্রামের মো. ফরহাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার ও ঘটনার সাথে সম্পৃক্ত দুই চোরাচালানীকে আটক করা হয়।

এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর কষ্টিপাথরের মূর্তিসহ আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও র‌্যাবের কোম্পানি কমান্ডার জানান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, কষ্টিপাথরের একটি মূর্তিসহ দুই চোরাকারবারিকে র‌্যাব-১৪ থানায় হস্তান্তর করেন। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

আপডেট সময় ০৬:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১