ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবা, গাঁজাসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২৭ আগস্ট বিকেলে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. শাকিল আহম্মেদ (১৮)। তিনি উপজেলার বাট্টাজোড় ঝুড়ারপাড় গ্রামের মীর কাশেম মন্ডলের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২৭ আগস্ট বিকেলে সোয়া ৪টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঝুড়ারপাড় গ্রামস্থ জনৈক মীর কাশেমের টিনের তৈরি বসত ঘরের সামনে উঠান থেকে মাদক ব্যবসায়ী মো. শাকিল আহম্মেদকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১২০টি ইয়াবা বড়ি ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, শাকিল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

র‌্যাব আরও জানায়, শাকিলের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবা, গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ১১:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১