ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

মাদারগঞ্জে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

মাদারগঞ্জে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মুক্তার আলী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ আগস্ট দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বালিজুড়ি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৬ জুলাই বলখেলা দেখে বাড়ি ফেরার সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে চর গোপালপুরের সাদেক আলীর ছেলে কৃষক মুক্তার আলীকে। এ ঘটনায় মুক্তার আলীর ভাই বাদী হয়ে মাদারগঞ্জ থানায় ১৩ জনের নামে ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করলেও অন্যরা এখনো গ্রেপ্তার হয়নি।

মামলার বাদী নিহতের ভাই মোহাম্মদ আলীর অভিযোগ, মামলার অজ্ঞাতনামা আসামিদের মাঝে নাহিদুল নামে নামে একজন পুলিশ কনস্টেবল আছেন। ময়মনসিংহের ভালুকা থানায় কর্মরত নাহিদুল ঘটনার দিন ছুটিতে গ্রামের বাড়ি চর গোপালপুরে ছিলেন এবং প্রতিপক্ষের সাথে নেতৃত্ব দেন।

অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকী দিয়েছে চর গোপালপুরবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান বেলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান রহমত উল্লাহ রিমু, উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল হক ও নিহতের ভাই মোহাম্মদ আলী।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, মামলা দায়েরের পর একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোন সময় সব আসামি গ্রেপ্তার হবে। অজ্ঞাত আসামির তালিকায় একজন পুলিশ কনস্টেবল প্রসঙ্গে বলেন, নাহিদ নামে পুলিশের ওই কনস্টেবল ছুটিতে বাড়িতে এসেছিলেন ঠিক, কিন্তু ঘটনার আগেই তিনি ভালুকায় চলে গেছেন। হত্যাকাণ্ডের সাথে তার কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তার বিরুদ্ধে যে অভিযোগ তুলা হচ্ছে তা ষড়যন্ত্রমূলক বলেও দাবি করেন ওসি মাহবুবুর রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

আপডেট সময় ০৫:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১