ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার হাতির আক্রমণে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা ইসলামপুরে মাদক ইভটিজিং বিরোধী মানববন্ধন জামালপুর ডায়াবেটিস হাসপাতালে দুর্নীতির তদন্তের দাবি শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে হেরোইনসহ এক নারী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩.৮ গ্রাম হেরোইনসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২৬ জুলাই বিকেলে অভিযান চালিয়ে উপজেলার আমতলা মোড় বাজারের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মোছা. যমুনা খাতুন (৩৫)। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সোনামুই গ্রামের আক্কাছ আলীর স্ত্রী।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, মাদক ব্যবসায়ীর অবস্থান আগে থেকেই জানতে পেরে ২৬ জুলাই বিকেল পৌনে পাঁচটার দিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের আভিযানিক দল সরিষাবাড়ী উপজেলার আমতলা মোড় বাজারের দক্ষিণ পাশের রাস্তায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোছা. যমুনা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩.৮ গ্রাম হেরোইন, একটি মোবাইল ও একটি হেরোইন মাপার যন্ত্র উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হেরোইন, হেরোইন মাপার যন্ত্র ও মোবাইল। ছবি : বাংলারচিঠিডটকম

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান নেতৃত্ব দেন। স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা অভিযানে উপস্থিত ছিলেন।

র‌্যাব আরও জানায়, যমুনা খাতুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত জামালপুর জেলার বিভিন্ন স্থানে মাদক বেচা-কেনা করে আসছিল। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি?

সরিষাবাড়ীতে হেরোইনসহ এক নারী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১