ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ

জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনা সংক্রমণ রোধে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন জামালপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ। এ কর্মসূচির প্রথম দিন ২৭ জুলাই সকালে জামালপুর শহরের দৈনিক আনন্দগঞ্জ বাজারে (সকাল বাজার) পাঁচ শতাধিক ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক মো. লুৎফর রহমানের নেতৃত্বে ক্লাবের বেশ কয়েকজন কর্মকর্তা ও সাংবাদিক মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশ নেন। তারা ওই বাজার এলাকায় প্রধান সড়কে রিকশাচালক, পথচারী এবং বাজারের ভেতরে প্রতিটি দোকানে ঘুরে ঘুরে দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা বাংলারচিঠিডটকমকে বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যেও অনেকেই মাস্ক পরেন না। গলায় ঝুলিয়ে রাখেন বা হাতে নিয়ে ঘুরেন। করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে আজকে মাস্ক বিতরণের সময় তাদেরকে এ বিষয়ে সতর্ক করাসহ সঠিক নিয়মে সবসময় মাস্ক পরার জন্য অনুরোধ করা হয়। ২৮ জুলাই সকালে শহরের স্টেশন বাজারে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে। করোনা সংক্রমণ রোধে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ

আপডেট সময় ১০:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১