ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

গৃহবধূ হত্যা মামলার রায়ে দুই ভাসুরসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জের গৃহবধূ শাহিদা আক্তার হত্যা মামলার রায়ে তিনজন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সাজা পাওয়া আসামিরা হলেন- ওই গৃহবধূর দুই ভাসুর রবিউল কাশেম ও আমিনুর এবং রবিউল কাশেমের ছেলে নিক্সন। তাদের মধ্যে নিক্সন পলাতক রয়েছেন। ২৮ জুন দুপুরে জামালপুরের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খান তাঁর আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামের মজিবর রহমান তার মেয়ে শাহিদা আক্তারকে একই গ্রামের আব্দুস সালামের ছেলে শাহীন মিয়ার সাথে বিয়ে দেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পাঁচ বছর পর দুই সন্তানসহ স্ত্রীকে নিজ বাড়িতে রেখে শাহিন মিয়া সৌদী আরবে চাকরি করতে চলে যান। সৌদী আরব থেকে সংসারের প্রয়োজনে বিভিন্ন সময়ে স্বামীর পাঠানো টাকা নিয়ে শাহিদার ভাসুর রবিউল কাশেম ও আমিনুর এবং রবিউল কাশেমের ছেলে নিক্সন বিভিন্ন সময়ে শাহিদাকে নির্যাতন করতেন।

শ্বশুরবাড়ির লোকজনদের ধারাবাহিক নির্যাতনের জের ধরে ২০১০ সালের ২০ জানুয়ারি সকালে শ্বশুরবাড়িতে নিহত হন শাহিদা আক্তার। এ ঘটনায় নিহত শাহিদার বাবা মজিবর রহমান বাদী হয়ে শাহিদার দুই ভাসুর ও এক ভাসুরের ছেলেকে আসামি করে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে বিদেশ থেকে স্বামীর পাঠানো টাকাকে কেন্দ্র করেই মারপিট এবং শ্বাসরোধ করে শাহিদাকে হত্যার প্রমাণ মিলে।

মামলাটির বিচারিক প্রক্রিয়ায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ২৮ জুন আদালত উপরোক্ত রায় দেন। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও মো. আনোয়ারুল করিম শাহজাহান।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

গৃহবধূ হত্যা মামলার রায়ে দুই ভাসুরসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৯:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১