ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তাগাছায় র‌্যাবের অভিযানে জাল ডলারসহ দু’জন গ্রেপ্তার

জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার দু’জন।

জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার দু’জন।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়া গ্রামে ৩ মে দুপুরে অভিযান চালিয়ে জাল আমেরিকান ডলারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার দুজন হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড়া গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে মো. আজাহারুল (২২) ও মৃত অহেদ আলীর ছেলে মো. আজগর আলী (৪৮)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৩ মে দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়া গ্রামের মো. সেলিম মেম্বারের রাইচ মিলের পিছনে উত্তর পাশের কাঁচা রাস্তা থেকে জাল আমেরিকান ডলারসহ মো. আজাহারুল ও মো. আজগর আলীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১ হাজার ৭৫০ আমেরিকান জাল ডলারের নোট ও দুটি মোবাইল সেট (সিমসহ) উদ্ধার করা হয়। ডলারের বাংলাদেশী মূল্য ১ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

মুক্তাগাছায় র‌্যাবের অভিযানে জাল ডলারসহ দু’জন গ্রেপ্তার

আপডেট সময় ১১:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১