ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

ইসলামপুরে লকডাউন কার্যকরে মাঠে প্রশাসন

উপজেলা প্রশাসনের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন কার্যকরে মাঠে নেমেছে উপজেলা ও পুলিশ প্রশাসন।

‘স্বাস্থ্যবিধি মেনে চলি; করোনা থেকে মুক্ত থাকি’ এই স্লোগানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকার ঘোষিত ‘লকডাউন’ বাস্তবায়নে ইসলামপুর উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়নে মাইকিং করানো হয়েছে এবং জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

৫ এপ্রিল সকাল থেকেই ইসলামপুর উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড়ে সরকার ঘোষিত প্রজ্ঞাপন ও জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর কর্তৃক জারিকৃত ‘গণবিজ্ঞপ্তি’ বহুলভাবে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে প্রচার করা হয়েছে। সরকার ঘোষিত সাতদিনের লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ টহল চলছে ।

পুলিশের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষে পৃথক অভিযানে নেতৃত্ব দেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম, এএসপি সুমন মিয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান।

এসময় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কার্যকরে জনসাধারণকে সচেতনতা করার পাশাপাশি বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা এবং সরকারি এই সিদ্ধান্তে সকলকে সহযোগিতা করার অনুরোধ করা হয়।

লকডাউন ও স্বাস্থ্যববিধি প্রতিপালনে শহরের ঠাকুরগঞ্জ নিত্য বাজার (পৌর বাজার), ধর্মকুড়া, মোশারফগঞ্জ, পাথর্শী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতে ২টি মামলায় ৭ হাজার টাকা জরিমানাও করা হয়।

অন্যদিকে পুলিশ প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন হাট বাজার ও বিভিন্ন মোড়ে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান পরিচালনা করেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে লকডাউন কার্যকরে মাঠে প্রশাসন

আপডেট সময় ০৬:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১