ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

২৬ ফেব্রুয়ারি মুখোমুখি বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রথম চারদিনের ম্যাচে ২৬ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস। করোনার কারণে বিরতির পর দীর্ঘদিন পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ইমার্জিং দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

অনূর্ধ্ব-১৯ দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে ইমার্জিং স্কোয়াড। যারা গেল বছর ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিলো।

গেল সপ্তাহে ঢাকায় পা রাখে আয়ারল্যান্ড উলভস। এরপর ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি কঠোর কোয়ারেন্টাইনে ছিলো তারা।

বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে চারদিনের ম্যাচ শেষ পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-টুয়েন্টি ম্যাচ আয়ারল্যান্ড উলভস।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে আয়ারল্যান্ড উলভস। ম্যাচগুলো হবে ৫, ৭ ও ৯ মার্চ।

শেষ দুই ওয়ানডে ও দু’টি টি-টুয়েন্টি খেলতে ঢাকায় ফিরবে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে হবে ১২ ও ১৪ মার্চ। একই ভেন্যুতে ১৭ ও ১৮ মার্চ হবে দু’টি টি-টুয়েন্টি।

১৯ মার্চ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আয়ারল্যান্ড।

বাংলাদেশ ইমার্জিং দল : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, শামীম পাটোয়ারি, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন ও আকবর আলী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি মুখোমুখি বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস

আপডেট সময় ০৮:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১