ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ১৪২টি গৃহহীন পরিবার

গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির কাগজপত্রাদি হস্তান্তর করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ঘর উদ্বোধন করা হয়েছে।

২৩ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ঘরগুলো উদ্বোধন করেন।

ঘর উদ্বোধন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর ও ঘরের জমির কাগজপত্রাদি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সংযুক্ত ও দলিল হস্তান্তর কার্যক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা পিআইও হাসান মাহবুব খান, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ সাংবাদিক, সুধীমহল ও স্থানীয় গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বকশীগঞ্জ উপজেলায় খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ১৪২টি ঘর নির্মাণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ১৪২টি গৃহহীন পরিবার

আপডেট সময় ০৪:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১