ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

জামালপুরে শিশু পার্ক করার দাবি সিটিজেন এডভোকেসি ফোরামের

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে সুন্দর ও মনোরম পরিবেশে শিশু পার্ক করার দাবি জানিয়েছেন সিটিজেন এডভোকেসি ফোরাম (সিএএফ) জামালপুর জেলা শাখা। ১২ জানুয়ারি বিকেল ৩টায় সিটিজেন এডভোকেসি ফোরামের এক ভার্চুয়াল আলোচনা সভায় এ দাবি জানান তারা। এর আগে শিশু পার্ক করার দাবিতে জামালপুর পৌরসভার মেয়র বরাবর একটি স্মারকলিপি জমা দেন কমিটির নেতৃবৃন্দ।

সিটিজেন এডভোকেসি ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল আউয়াল ডনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি কমিটির প্রধান উপদেষ্টা আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কমিটির উপদেষ্টা বিজন কুমার চন্দ, কমিটির সহ-সভাপতি ও দৈনিক জামালপুর দিনকালের সম্পাদক সাংবাদিক সাঈদ পারভেজ তুহিন, পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, দপ্তর সম্পাদক কমিটির উপদেষ্টা মো. গোলাম রব্বানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক গাউছুল আজম শাহীন, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, দৈনিক পল্লীর আলোর বার্তা সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তা, কমিটির দপ্তর সম্পাদক রায়হান হাসান রওনক প্রমুখ ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন।

বক্তারা বলেন, শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে জন্য জামালপুরে সুন্দর ও মনোরম পরিবেশে শিশু পার্ক অত্যন্ত জরুরি। শিশুদের খেলাধুলা করার জন্য কোন খেলার মাঠ থাকবেনা পৌরসভার নাগরিক হিসেবে এটা আমাদের কাম্য নয়। আমাদের শিশুরা শিশু পার্ক ও খেলাধুলার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, জামালপুর পৌরসভার কর্তৃপক্ষ শিশুদের জন্য একটি আধুনিক শিশু পার্ক তৈরি করবে এটাই পৌরবাসীর দাবি। পাশাপাশি যারা নগর নিয়ে চিন্তা ভাবনা করেন এ বিষয়ে তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয় ভার্চুয়াল সভা থেকে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহের আঞ্চলিক প্রোগ্রাম ম্যানেজার নার্গিস আক্তার ও ডিআই কো-অডিনেটর নিরুপমা ভৌমিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। প্রায় ৩ ঘন্টাব্যাপী এ ভার্চুয়াল সভা চলে। ভার্চুয়াল সভায় ২০ জন কমিটির সদস্যবৃন্দ যুক্ত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে শিশু পার্ক করার দাবি সিটিজেন এডভোকেসি ফোরামের

আপডেট সময় ১১:০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১