ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আটক দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার কলাবাঁধা এলাকায় ১৯ ডিসেম্বর বিকেলে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪।

আটকরা হলেন- জামালপুর সদর উপজেলার কলাবাঁধা এলাকার মো. আলাল উদ্দিনের ছেলে মো. কবির হোসেন (১৯) ও মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মোয়াজ্জেম হোসেন ওরফে রিপন (৩৭)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ১৯ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে জামালপুর সদর উপজেলার কলাবাঁধা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের চিলাইল-ছনটিয়া সড়কে মেসার্স নসীব ঢাকা ব্রিকস্ এর উত্তর পাশে কাঁচা রাস্তা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকদের মধ্যে মো. কবির হোসেনের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল সেট ও নগদ ৬৬০ টাকা এবং মো. মোয়াজ্জেম হোসেন রিপনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত নম্বরবিহীন একটি ১৫০ সিসি অ্যাপাচে-আরটিআর মোটরসাইকেল ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলারচিঠিডটকম এর ফেসবুক পাতা-facebook.com/BanglarChithi

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১০:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০