ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

কোভিড-১৯ এর টিকা নিলেন পেন্টাগন প্রধান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রে প্রথম টিকা গ্রহণকারীর কাতারে দাঁড়ালেন পেন্টাগন প্রধান ক্রিস্টোফার মিলার। তিনি ১৪ ডিসেম্বর দেশবাসীকে উদ্ধুদ্ধ করতে ক্যামেরার সামনেই টিকা নিলেন।

পেন্টাগন থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ক্রিস্টোফার মিলার ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে টিকা গ্রহণ করেছেন।

পেন্টাগন গত সপ্তাহে ঘোষণা করেছিল পেন্টাগন প্রধান ও শীর্ষ সামরিক কর্মকর্তাগণ স্বেচ্ছায় ও প্রকাশ্যে টিকা গ্রহণ করবেন। টিকার কার্যকারিতা ও নিরাপত্তা বিষয়ে জনগণকে বার্তা দেয়াই তাদের উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন লাখ ছাড়ানোর প্রেক্ষাপটে সোমবার থেকে টিকা দেয়ার কাজ শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মী ও নার্সদের এক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে।

১৬ ডিসেম্বর নাগাদ প্রায় ৩০ লাখ ডোজ টিকা সরবরাহ করা হবে। ডিসেম্বরের শেষ নাগাদ প্রায় দুই কোটি মার্কিনী টিকা পাচ্ছেন। মার্চের শেষ নাগাদ টিকা পাবেন প্রায় ১০ কোটি আমেরিকান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোভিড-১৯ এর টিকা নিলেন পেন্টাগন প্রধান

আপডেট সময় ০১:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০