ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৫ জন মারা গেছেন এবং নতুন করে ১ হাজার ৮৮৮ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় আরো ২ হাজার ৪৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফেরায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ ডিসেম্বর জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস (কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাসের মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬ হাজার ৮০৭ জনে দাঁড়াল।’

এতে আরো জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ১ হাজার ৮৮৮ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জনে দাঁড়াল।

গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ১১৮টি ল্যাবরোটরিতে মোট ১৩ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৬ দশমিক ৭০ শতাংশ।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, আক্রান্তদের মধ্যে ৮২ দশমিক ৬৭ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৪৩ শতাংশ রোগী মারা গেছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০