ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

নান্দিনায় র‌্যাবের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ কারবারি আটক

আটক মাদক কারবারি ও উদ্ধার চোলাইমদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সদর উপজেলার নান্দিনা এলাকা থেকে ৪০ লিটার দেশীয় চোলাইমদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ১৭ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মাদক কারবারির নাম মাখন রবিদাস (৪০)। তিনি জামালপুর সদর উপজেলার নান্দিনা মুচিপাড়া গ্রামের মৃত গোলাপ রবিদাসের ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ১৭ অক্টোবর রাত পৌনে আটটার দিকে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নান্দিনা বাজার গ্রামের খড়খড়িয়া গোলাপ আলী মার্কেটের পশ্চিমপাশে জামালপুর-ময়মনসিংহ সড়ক থেকে মাদক কারবারি মাখন রবিদাসকে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা।

আটক মাদক কারবারির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবে জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নান্দিনায় র‌্যাবের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ কারবারি আটক

আপডেট সময় ০৫:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০