ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

ঝিনাইগাতীতে করোনায় এক জুতা ব্যবসায়ীর মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আশরাফ আলী (৮০) নামে এক জুতা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদরের গরুহাটি এলাকার বাসিন্দা। আর তার ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় মধ্য বাজার নামকস্থানে। ২ সেপ্টেম্বর বিকেলে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় এ উপজেলায় এই প্রথম একজন মারা গেলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক জসিম উদ্দিন ২ সেপ্টেম্বর রাতে বলেন, গত ২৭ আগস্ট নমুনা সংগ্রহের পর ২৯ আগস্ট আশরাফ আলী করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর থেকে তিনি গরুহাটি এলাকার নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। এছাড়া করোনা শনাক্ত হওয়ার আগে থেকে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। তাই তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছিল।

তবে পরিবারের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। পরে ২ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে আশরাফ মারা যান।

স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য তার পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান এই চিকিৎসক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

ঝিনাইগাতীতে করোনায় এক জুতা ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০৮:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০