ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

করোনায় মারা গেলেন সাবেক ক্রিকেটার চৌহান

চেতন চৌহান

চেতন চৌহান

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের সাবেক ক্রিকেটার চেতন চৌহান মারা গেছেন। ১৬ আগস্ট রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৩। উত্তরপ্রদেশের মন্ত্রীত্বের দায়িত্ব পালনে ছিলেন চৌহান।

গত ১২ জুলাই করোনায় আক্রান্ত হন চৌহান। লক্ষ্মৌ এ সঞ্জয় গাঁধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় গুরু গ্রামের মেদান্তা হাসপাতালে।

১৪ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হয় চৌহানের। লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। তাঁর কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল। শরীরের একাধিক প্রত্যঙ্গ সাড়া দিচ্ছিল না। শেষ পর্যন্ত করোনার কাছে হার মানেন চৌহান।

১৯৬৯ সালে টেস্ট ম্যাচ দিয়ে ভারতের জার্সিতে অভিষেক হয় চৌহানের। ১৯৭৮ সালে ওয়ানডে অভিষেক হয় তার। ১২ বছর ভারতের হয়ে খেলেছেন তিনি। ভারতের হয়ে ৪০টি টেস্ট এবং ৭টি ওয়ানডে খেলেছেন এই ওপেনার।

টেস্টে ২০৮৪ ও ওয়ানডেতে ১৫৩ রান করেছেন চৌহান। ক্রিকেট ক্যারিয়ারে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের সাথে বহুবার ইনিংস শুরু করেছিলেন তিনি। জুটিতে তিন হাজারের বেশি রান করেছেন তারা। ১৯৮১ সালে অর্জুন সম্মাননাও পেয়েছিলেন চৌহান।

ক্রিকেটের পর রাজনৈতিক অঙ্গনে পা দিয়েও সাফল্য পেয়েছেন চৌহান। দু’বার লোকসভা প্রার্থী হিসেবে উত্তরপ্রেদেশের আমরোহা থেকে জয়লাভ করেন তিনি। দু’বছর আগে উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রীর ভূমিকাও পালন করেছেন তিনি।

চৌহানের মৃত্যুতে গভীর শোকের ছায়া ভারতের ক্রিকেট মহলে। গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিসিসিআই, খেলোয়াড়বৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

করোনায় মারা গেলেন সাবেক ক্রিকেটার চৌহান

আপডেট সময় ০৫:০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০