ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

বকশীগঞ্জে বন্যার্তদের জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন

বানভাসিদের আশ্রয়ের জন্য উপজেলা চত্বরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বানভাসি মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ জুলাই সকালে উপজেলা চত্বরে তাঁবু টানিয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার অস্থায়ী ক্যাম্পটি উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহবুব খান উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২৭ জুন থেকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর, বগারচর ও নিলক্ষিয়া ইউনিয়নের প্রথম দফা বন্যা শুরু হয়। এরপর ১২ জুলাই দ্বিতীয় দফা ও ১০ জুলাই থেকে তৃতীয় দফা বন্যা শুরু হয়।

তৃতীয় দফায় বন্যায় বকশীগঞ্জ উপজেলার প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি বৃদ্ধির ফলে অনেক পরিবারের ঘরে পানি উঠেলে দুর্ভোগে পড়েন তারা।

বন্যার পানি বেড়ে বাড়িতে পানি ওঠেছে তাই উপজেলা পল্লী ভবনে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

তাই বানভাসিদের আশ্রয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। ইতোমধ্যে ৬টি পরিবার অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। আশ্রয়গ্রহণকারীদের জন্য অস্থায়ী ল্যাট্রিনও স্থাপন করা হয়েছে।

এছাড়াও উপজেলা পল্লী উন্নয়ন ভবনের বারান্দাতেও আশ্রয় নিয়েছেন কয়েকটি পরিবার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

বকশীগঞ্জে বন্যার্তদের জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন

আপডেট সময় ১০:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০