ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুরে ফের বাড়ছে বন্যার পানি, দুর্ভোগে বন্যার্তরা

ইসলামপুরে বন্যার পানি আবার বেড়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় তৃতীয় দফায় বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বেড়ে ২৩ জুলাই দুপুরে বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপদসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে ইসলামপুর সার্বিক বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। উপজেলায় পানিবন্দি রয়েছে প্রায় আড়াই লাখ মানুষ। তৃতীয় দফায় সার্বিক বন্যা পরিস্থিতির আবারও অবনতি হচ্ছে।

দীর্ঘ বন্যায় ভোগান্তিতে পড়েছে ইসলামপুরের আড়াই লাখ বানভাসি মানুষ। মানুষজনের মাঝে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। দিনের পর দিন পানিবন্দি, খাবার পানির সংকট, অসুখ-বিসুখে আর বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে উঠেছে ইসলামপুরবাসীর জীবন।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তার পাশাপাশি রুটি বানিয়ে এবং খিচুরি রান্না করে দুর্গত মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে। এছাড়াও ৩টি ইউনিয়নের ২ হাজার ৯১৯ পরিবারের মাঝে দানাদার গো-খাদ্য বিতরণ করেছেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ পর্যন্ত বন্যার্তদের জন্য ৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা, ১৪৯ টন জিআর চাল ও প্রধানমন্ত্রীসহ ৩ হাজার ৫৭৫ প্যাকেট শুকনো খাবার এবং শিশু ও গো-খাদ্য বাবদ ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ইসলামপুরে ফের বাড়ছে বন্যার পানি, দুর্ভোগে বন্যার্তরা

আপডেট সময় ০৮:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০