ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে আরও ১৭ জনের করোনা পজিটিভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ২৬ জুন নতুন করে আরও ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৫৪২ জন। জামালপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২৬ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে জামালপুরের ২৬১টি নমুনা এবং শেখ হাসিনা মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৩৯টি নমুনাসহ মোট ৩০০টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

এর মধ্যে সরিষাবাড়ী, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় একজন করে, মাদারগঞ্জে দু’জন এবং জামালপুর সদর উপজেলায় রয়েছেন ১১ জন।

তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, র‌্যাব সদস্য, এলজিইডি, গণপূর্ত অধিদপ্তর ও ওষুধ কোম্পানির চাকরিজীবী ও কয়েকজন সাধারণ পরিবারের সদস্য রয়েছেন।

সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিরাসহ জেলায় এ পর্যন্ত করোনার রোগী শনাক্ত হয়েছে ৫৪২ জন। করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৭ জন এবং মারা গেছেন আটজন। বাকি রোগীরা করোনা আইসোলেশন হাসপাতালে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে আরও ১৭ জনের করোনা পজিটিভ

আপডেট সময় ০১:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০