ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

কুলিয়ার সাবেক ইউপি সদস্য মজনু করোনাতেই মারা যান

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়ার সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মজনু (৬৫) করোনাভাইরাসে সংক্রমিত হয়েই মারা গেছেন। ১১ জুন ময়মনসিংহের পিসিআর ল্যাব থেকে আসা প্রতিবেদনে তার করোনা পজিটিভ আসে। এ নিয়ে জামালপুর জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পাঁচজনের মৃত্যু হলো। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।

সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মজনুর মৃত্যুপরবর্তী নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মেলান্দহের ইউএইচএফপিও চিকিৎসক মো. ফজলুল হক এ প্রতিবেদককে জানান, মোজাম্মেল হক মজনু করোনার উপসর্গ তীব্র জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৭ জুন ভোরে পাশের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের গুচ্ছগ্রামে তার ভগ্নিপতি সাবুর বাড়িতে মারা যান। ওই বাড়ির লোকজনরা তার মরদেহ তড়িঘড়ি করে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া মধ্যপাড়ার নিজ বাড়িতে পৌঁছে দেন।

তিনি আরও জানান, মৃত্যুর আগের রাতে তার চিকিৎসা ও নমুনা দেওয়ার জন্য মেলান্দহ উপজেলা হাসপাতালে আনার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা। টের পেয়ে তিনি ওই রাতেই পালিয়ে তার ভগ্নিপতি সাবুর বাড়িতে উঠেছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তাকে তার নিজ বাড়ি কুলিয়া মধ্যপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফনের আগে স্বাস্থ্যকর্মীদের দিয়ে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। ১১ জুন ল্যাবের প্রতিবেদনে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

করোনা সংক্রমণ রোধে ওই মৃত্যুর স্থান ইসলামপুরের ওই গুচ্ছগ্রামে তার ভগ্নিপতির বাড়িতে ইসলামপুরের স্বাস্থ্যকর্মীরা এবং মেলান্দহের স্বাস্থ্যকর্মীরা মেলান্দহের কুলিয়া মধ্যপাড়ায় তার নিজবাড়ির স্বজন ও সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, জামালপুরে ৫ এপ্রিল প্রথম করোনার রোগী শনাক্ত হওয়ার পর করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মেলান্দহের সাবেক ইউপি সদস্যসহ এ পর্যন্ত জেলায় পাঁচজনের মৃত্যু হলো। এর আগে ইসলামপুরে দু’জন নারীর মৃত্যুর পর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় দু’জন পুরুষ ব্যক্তি ময়মনসিংহের কভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১১ জুন করোনা শনাক্ত হওয়া সাবেক ইউপি সদস্যের নিজ বাড়ি এবং তার ভগ্নিপতির বাড়ির স্বজনদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

কুলিয়ার সাবেক ইউপি সদস্য মজনু করোনাতেই মারা যান

আপডেট সময় ০১:১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০