ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরের চাপাতলী এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

লকডাউন অমান্য করার দায়ে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকায় পাঁচজন ব্যবসায়ীকে তিন হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ৪ মে দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী হাকিম মো. আশরাফুল আলম রাসেল ও র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে ৪ মে দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আশরাফুল আলম রাসেল লকডাউন অমান্য করার অপরাধে ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২৫ (১) এর (খ) ধারা মোতাবেক জোনাকী বস্ত্রালয়ের মালিক মো. খোকনকে এক হাজার টাকা, রিংকী হার্ডওয়্যারের মালিক মো. শামীমকে ৫০০ টাকা, হারুন হার্ডওয়্যারের মালিক মো. হারুনুর রশিদকে ৫০০ টাকা, বদুর চায়ের দোকানের মালিক মো. বদু শেখকে ৩০০ টাকা এবং মোতালেব বীজ ভান্ডারের মালিক মো. মোশারফ হোসেনকে এক হাজার টাকা জরিমানা করেন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানে পাঁচজন ব্যবসায়ীকে মোট তিন হাজার ৩০০ টাকা জরিমানা করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেরপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ১১:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০