ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

জামালপুরে আরো ৮ জনের দেহে করোনা, রয়েছেন চিকিৎসক, নার্স, পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে চিকিৎসক, নার্স ও পুলিশসহ নতুন করে আরো আটজন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। ২৫ এপ্রিল নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়মনসিংহের করোনা পিসিআর ল্যাব থেকে ২৫ এপ্রিল সন্ধ্যায় ৭৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এর মধ্যে আটজনের করোনা পজেটিভ এবং বাকিদের সবার করোনা নেগেটিভ আসে।

নতুন শনাক্ত হওয়া করোনার রোগীদের মধ্যে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ জামালপুরের দু’জন সহকারী অধ্যাপক, যাদের বয়স যথাক্রমে ৪৮ ও ৪৩ বছর। ইসলামপুর হাসপাতালের একজন নারী মেডিক্যাল অফিসার (৩০), জামালপুর সদরের ইটাইল ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের একজন মেডিক্যাল অফিসার (২৭) ও জামালপুর সদর হাসপাতালের একজন স্টাফ নার্সের (৩১) করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এছাড়া পুলিশের আক্রান্ত তিনজনের মধ্যে জেলা পুলিশের বিশেষ শাখার একজন এসআই (৩১) এবং দু’জন কনস্টবলের মধ্যে এর আগে আক্রান্ত অতিরিক্ত পুলিশ সুপারের দেহরক্ষী (২৮) ও গাড়িচালক (৩৭) করোনায় আক্রান্ত হয়েছেন।

জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহফুজুর রহমান সোহান এ প্রতিবেদককে বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে চারজন চিকিৎসক ও একজন স্টাফ নার্সের করোনার উপসর্গগুলো জটিল না হওয়ায় তাদেরকে নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হবে। তিনজন পুলিশ সদস্যকে কোথায় আইসোলেশনে রাখা হবে এ নিয়ে পুলিশ সুপারের মতামত চাওয়া হয়েছে।’

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

জামালপুরে আরো ৮ জনের দেহে করোনা, রয়েছেন চিকিৎসক, নার্স, পুলিশ

আপডেট সময় ০৯:২৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০