ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আজকের তারুণ্য’ এর ঈদ উপহার প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম

করোনা মোকাবেলায় শেরপুর জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দান করলেন শিক্ষার্থী, এক নারী ও জেলা পরিষদ চেয়ারম্যান

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রের সহায়তার জন্য শেরপুর জেলা প্রশাসকের খোলা ত্রাণ তহবিলে এক শিক্ষার্থী, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত এক নারী ও জেলা পরিষদ চেয়ারম্যান অনুদান প্রদান করেছেন। ২৪ এপ্রিল বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধা হল রুমে ত্রাণ সমন্বয় সভা শেষে জেলা প্রশাসকের হাতে ওইসব দানের টাকা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিক, সাংসদ প্রকৌশলী ফজলুর রহমান এবং পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ জনপ্রতিনিধি ও সরকারি অন্যান্য কর্মকর্তারা।

এ দিন ৫ম শ্রেণির শিক্ষার্থী দীপিকা পহেলা বৈশাখ উদযাপনের জন্য পোশাক কেনার সঞ্চিত এক হাজার ৮৭০ টাকা ত্রাণ তহবিলে দান করেন।

অন্যদিকে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত জেলার নকলা উপজেলার কেজাইকাটা গ্রামের সৈয়দা উম্মে কুলসুম রেনু দুই লাখ টাকা দেন। রেনু জানান, আহত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকা এফডিআর করে দেন। ওই টাকার লভ্যাংশ থেকে এ টাকা দান করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।

এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান তার এক মাসের বেতনের ৫৬ হাজার টাকা জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আজকের তারুণ্য’ এর ঈদ উপহার প্রদান

করোনা মোকাবেলায় শেরপুর জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দান করলেন শিক্ষার্থী, এক নারী ও জেলা পরিষদ চেয়ারম্যান

আপডেট সময় ০৩:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০