ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নকলায় কৃষকের ধান কেটে দিল শেরপুর জেলা পুলিশ

ধানকাটা উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের মধ্যে বোরো ধান পেকে যাওয়ায় শ্রমিক সংকটে বিপাকে পড়েছে দেশের কৃষক। এমন দুর্যোগময় পরিস্থিতিতে দেশের কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। শেরপুর জেলা পুলিশ কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছানো এমনকি মাড়াই করে গোলায় তুলে দেওয়ার কার্যক্রম শুরু করেছে।

২৩ এপ্রিল দুপুরে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামের কৃষক আবু রায়হানের ৬৫ শতাংশ জমির ধান কেটে ধানকাটা উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এতে পুলিশ সদস্যদের সাথে অংশ নেয় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।

মদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলসহ স্থানীয় সাংবাদিকরা ধানকাটার সময় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এ প্রতিনিধিকে বলেন, ‘লকডাউনের কারণে শ্রমিক সংকটে অনেক কৃষকই ধান কাটতে পারছেন না। অসহায় কৃষকদের মানসিকভাবে মনোবল চাঙ্গা রাখতে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের বোরো ধান কেটে দিচ্ছেন। বর্তমান সংকট কালে কৃষকদের মাঠের ধান ঘরে তুলতে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। এ কর্মসূচি ধান কাটা শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

নকলায় কৃষকের ধান কেটে দিল শেরপুর জেলা পুলিশ

আপডেট সময় ০৯:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০