ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধারের মামলায় আওয়ামী লীগ সম্পাদক গ্রেপ্তার!

গ্রেপ্তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিলার আবদুল মুন্নাফ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৭১০ কেজি খাদ্য বান্ধব কমসূচির চাল উদ্ধারের ঘটনায় বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগনেতা ও পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০ এপ্রিল রাতে বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে র‌্যাব।

মামলা দায়েরের পর ২১ এপ্রিল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিলার আবদুল মুন্নাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে পৌর কাউন্সিলর ও চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

এর আগে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ এপ্রিল সন্ধ্যায় জামালপুর র‌্যাব-১৪ এর একটি দল বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে বাজারের খুররম মিয়ার একটি পরিত্যক্ত ঘর থেকে ৭১০ কেজি চাল জব্দ করে র‌্যাব সদস্যরা।

উদ্ধারকৃত চালগুলো খাদ্য বান্ধব কর্মসূচির বলে জানিয়েছেন র‌্যাব-১৪ এর ডিএডি আনোয়ার হোসেন। বাট্টাজোড় ইউনিয়নের খাদ্য বান্ধব কমসূচির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মুন্নাফের কাছ থেকে বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ চালগুলো ক্রয় করে ওই পরিত্যক্ত ঘরে মজুদ করেছে বলে জানান র‌্যাব।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সম্রাট জানান, চাল উদ্ধারের মামলায় ২১ এপ্রিল দুপুরে গ্রেপ্তারকৃত মুন্নাফকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধারের মামলায় আওয়ামী লীগ সম্পাদক গ্রেপ্তার!

আপডেট সময় ১১:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০