ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

বকশীগঞ্জে শ্বাসকষ্টে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল রাত ৮টায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বাবুল মিয়া (৪২) নামে ওই ব্যক্তি নিজ বাড়িতে মারা যান। তিনি বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের আকরামুজ্জামানের ছেলে।

সূত্র জানায়, বাবুল মিয়া তিনি ১২ এপ্রিল তার কর্মস্থল চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে ফেরেন। তিনি সেখানে বিভাগীয় কৃষি কার্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। ১৫ এপ্রিল রাত ৮টার দিকে তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল রাত ১১টার দিকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ ময়মনসিংহের পিসিআর ল্যাবে পাঠিয়েছে।

এদিকে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার ওই রাতেই বাবুল মিয়ার বাড়ি লকডাউন করেছেন।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী এ প্রতিনিধিকে জানান, বাবুল মিয়ার আগে থেকেই হৃদরোগ ছিল এবং শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ময়মনসিংহের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

বকশীগঞ্জে শ্বাসকষ্টে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ

আপডেট সময় ০৭:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০