ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ত্রাণ তহবিলে আওয়ামী লীগনেতা এলিনের ১৫ লাখ টাকা অনুদান

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এলিন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনায় লকডাউন চলাকালিন নিম্নআয়ের মানুষদের সহায়তার জন্য প্রশাসনের ত্রাণ তহবিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন ১৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। উপজেলা প্রশাসনের তহবিলে জমাকৃত অর্থের মধ্যে তাঁর অনুদান সর্বোচ্চ। আনিসুর রহমান এলিন রাজধানীর এস এ কার্গো লিমিটেডের সত্ত্বাধিকারী ও কামরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ইতিমধ্যে তিনি বিভিন্ন সামাজিক কাজে সাহায্যের হাত বাড়িয়ে প্রশংসিত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ ৯ এপ্রিল জানান, ‘সরিষাবাড়ীতে করোনা দুর্যোগের জন্য সমাজের বিত্তশালীদের মাধ্যমে ৪২ লাখ ৬০ হাজার টাকার মানবিক তহবিল গঠন করা হয়েছে। এরমধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান এলিন সর্বোচ্চ ১৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন। যেগুলো দিয়ে দরিদ্রদের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে বিতরণ করা হচ্ছে।’ করোনায় কর্মহীন দুঃস্থ মানুষদের সহায়তা করতে তিনি সরকারি বরাদ্দের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ ব্যাপারে আওয়ামী লীগনেতা আনিসুর রহমান এলিন বলেন, ‘করোনায় সারাদেশ বিপর্যস্ত। নিম্নআয়ের মানুষজন কর্মহীন হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের জন্য কিছু করতে পেরে নিজেকে গর্ববোধ করছি। তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের নেতৃত্বে এলাকার সকল মানবিক কাজে আমি সবসময় যুক্ত থাকতে চাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্রাণ তহবিলে আওয়ামী লীগনেতা এলিনের ১৫ লাখ টাকা অনুদান

আপডেট সময় ০৫:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০