ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

এক হাজার দরিদ্রদের জন্য সংসদ সদস্য মোজাফফরের ত্রাণ সহায়তা

নিম্নআয়ের মানুষের জন্য সংসদ সদস্য মোজাফফরের বরাদ্দের ত্রাণ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের কারণে খেটে-খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের কথা চিন্তা করে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ৭ এপ্রিল সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের হাতে তুলে দেওয়া হয়।

সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেনের প্রতিনিধি হিসেবে এ খাদ্য সহায়তা তুলে দেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, সাবান ও মাস্ক।

নিম্নআয়ের মানুষের জন্য সংসদ সদস্য মোজাফফর হোসেনের পক্ষে ত্রাণ বাড়ি বাড়ি পৌঁছে দেন সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরিদ, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে শহরের খেজুরতলা এলাকায় সংসদ সদস্যের বাসভবনের আশ-পাশ এলাকায় তার ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত নিম্নআয়ের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা তুলে দেন।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

এক হাজার দরিদ্রদের জন্য সংসদ সদস্য মোজাফফরের ত্রাণ সহায়তা

আপডেট সময় ১০:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০