ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুরে জাতীয় পাট দিবস উদযাপিত

জাতীয় পাট দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এই পতিপাদ্যের আলোকে জামালপুরে জাতীয় পাট দিবস উদযাপিত হয়েছে। ৬ মার্চ সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আলোচনা সভা ও শোভযাত্রার আয়োজন করে।

জাতীয় পাট দিবস উপলক্ষে ৬ মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. মনজুরুল হক বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, পাট ব্যবসায়ী ইকরামুল হক নবীন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সোনালী আঁশখ্যাত পাটের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বর্তমান সরকার ইতিমধ্যে পাট উৎপাদন ও পাটপণ্যের ব্যবহার বাড়াতে নানামুখী প্রকল্প হাতে নিয়েছে। পলিথিনের ব্যবহার কমাতে পাটের থলেসহ পাটজাত বিভিন্ন পণ্যের কোনো বিকল্প নেই। পাটপণ্যের ব্যবহার বাড়াতে পারলেই পাট উৎপাদনও বাড়বে।

এর আগে জাতীয় পাট দিবস উপলক্ষে শহরের তমালতলা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে জাতীয় পাট দিবস উদযাপিত

আপডেট সময় ০৭:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০