ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

জামালপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

সেমিনারে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনারের আয়োজন করা হয়।

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা হাকিম মোহাম্মদ এনামুল হক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্বাবধানে এবং জেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ এবং তাদের স্বার্থ সংরক্ষণ, নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বিদ্যমান শ্রমবাজার সংরক্ষণ ও সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বৃদ্ধি করা অভিবাসন ব্যয় হ্রাসসহ অভিবাসন ব্যবস্থায় শৃংখলা প্রতিষ্ঠা এবং অভিবাসীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মুদ্রা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মুখলেছুর রহমান। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সহসভাপতি দুলাল হোসাইন, বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

সেমিনারে জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি, পেশার প্রতিনিধিরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

জামালপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

আপডেট সময় ০৭:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০