ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝর্ণায় এক লাখ টাকা জরিমানা, ম্যানেজারের জেল

ইসলামপুর : ঝর্ণা ফিলিং স্টেশন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় কালোবাজারে জ্বালানি তেল পাচার ও অনিয়মের অভিযোগে ঝর্ণা ফিলিং স্টেশনের ম্যানেজার মো. মিজানুর রহমানকে এক লাখ টাকার জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১২ মে, মঙ্গলবার দুপুরে ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জ এলাকায় ঝর্ণা ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কালোবাজারে তেল বিক্রির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৪৬ ধারায় ম্যানেজার মো. মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) রেজুয়ানুল ইফতেকার।

সহকারী কমিশনার (ভূমি) রেজুয়ানুল ইফতেকার এ প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন ধরে ঝর্ণা ফিলিং স্টেশন থেকে গোপনে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতের এই অভিযানের সময় সেই অনিয়েমের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও প্রচলিত আইনে এই সাজা দেওয়া হয়। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ঝর্ণায় এক লাখ টাকা জরিমানা, ম্যানেজারের জেল

আপডেট সময় ০৭:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬