ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মেলান্দহ : ওপেন হাউজ ডে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুঞা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুরে চুরি, ডাকাতি, দস্যুতা, নারী নির্যাতন, বাল্যবিয়ে, সাইবার অপরাধ ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১২ মে, মঙ্গলবার বিকালে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলান্দহ থানা এই ‘ওপেন হাউজ ডে’র আয়োজন করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুঞা।

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুঞা বলেন, মাদকের ছোবলে তরুণ যুবসমাজ যেভাবে অপরাধের দিকে ধাবিত হচ্ছে, তা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। শিশু-কিশোর যুবকরা মাদকের ভয়াল থাবার শিকারে পরিণত হচ্ছে প্রতিনিয়ত। মাদক সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ ছাড়াও সামাজিক অবক্ষয় ও পারিবারিক সহিংসতা, কিশোর অপরাধ, সাইবার অপরাধ ইত্যাদি নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি, অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সর্ব সাধারণকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতা করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রশীদ বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন। এতে ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।

অনুষ্ঠানে মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন, পুলিশ সদস্য সোলায়মানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, ব্যাবসায়ী, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬