ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ইসলামপুরে গাঁজা গাছসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ইসলামপুরে গাঁজা গাছসহ গ্রেপ্তার একাধিক মামলার আসামি চান মিয়া।ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৩ কেজি ওজনের ১০টি গাঁজা গাছসহ একাধিক মামলার আসামি চান মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৫ নভেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল পশ্চিম মুন্নিয়ার চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ২৫ নভেম্বর গভীর রাতে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল মুন্নিয়ার চর এলাকায় ডাকাতিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে অভিযান চালায়। এ সময় পশ্চিম মুন্নিয়ার চর এলাকা থেকে চুরি, ডাকাতিসহ একাধিক মামলার আসামি চান মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়। তার বাড়ির আঙিনা থেকে ১৩ কেজি ওজনের ১০টি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজা চাষ করার অপরাধে চান মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া জানান, যমুনার দুর্গম চরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। বিগত দিনে যাতায়াতের কারণেই অভিযান তেমন হয়নি। তবে সমাজে শান্তি প্রতিষ্ঠায় মাদক, চোর, ডাকাত নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

ইসলামপুরে গাঁজা গাছসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯