ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদের জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল

জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ ছাত্তার। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আইনজীবী আনিছুর রহমান মানিককে সভাপতি ও কাজী খোকনকে সাধারণ সম্পাদক করে জাতীয় যুব সংহতি জামালপুর জেলার কমিটি ঘোষণা করা হয়েছে। ২৩ নভেম্বর বিকেলে পৌর শহরের ডাকপাড়ায় সেতুলী বেম্বো গার্ডেনে এ সম্মেলনের আয়োজন করে জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ ছাত্তার। সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহাজাদা।

জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার আহবায়ক আইনজীবী মো. আনিছুর রহমান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য সচিব মোস্তফা আল মাহমুদ, জাতীয় যুব সংহতি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান আরজু, জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার যুগ্মসাধারণ মো. শফিকুল ইসলাম শফি ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাদেক সরদার বাদল, যুগ্মসাধারণ সম্পাদক আবু নাসের বাদল প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার সদস্য সচিব কাজী খোকন।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আইনজীবী আনিছুর রহমান মানিককে সভাপতি ও কাজী খোকনকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি জাতীয় যুব সংহতি জামালপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।

জানা গেছে, জেলা কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার এক বিশেষ বর্ধিত সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল এহসান মৃত্যুবরণ করায় জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ জাকির হোসেন খানকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২

জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯