ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা

পুরনো ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক : ১৭ নভেম্বর সারাদেশে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা । পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার, ২৬৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা ১লাখ ৬৩ হাজার ২৮৯ জন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন ১৪ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮৭৪ জন বেশি। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩ হাজার ৩৪৭ জন এবং ইবতেদায়ী শিক্ষায় ২৩৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

তিনি বলেন, সারাদেশে মোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিশ্বের ৮ টি দেশের ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন।

প্রতিমন্ত্রী বলেন,সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পন্নের জন্য ইতোমধ্যে যাবতীয় কর্মকান্ড সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নন্বর ০২-৯৫৭৭২৫৭ ও ইমেইল, অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নন্বর ০২- ৫৫০৭৪৯১৭, ০১৭১১৩৪৪৫৩২, ০১৭১২১০৬৩৬৯, ইমেইল: ddestabdpe@gmail.com| সমাপনী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

১৭ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট সময় ০৮:০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯