ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ইসলামপুর উপজেলা প্রশাসন পেল বাংলাদেশ বেতারের হ্যান্ডমাইক, রেডিও

বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের কর্মকর্তারা ইসলামপুর উপজেলা প্রশাসনকে হ্যান্ডমাইক ও রেডিও তুলে দেন। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবিলা সক্ষমতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের পক্ষ থেকে ইউনিসেফের সহযোগিতায় জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসনকে ১৩টি হ্যান্ডমাইক ও ১৩টি রেডিও সেট দেওয়া হয়েছে। ১৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব হ্যান্ডমাইক ও রেডিও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রাফিউল করিম, সহকারী পরিচালক শেখ মহাবুল হোসেন রাজীব ও মো. জাকিরুল ইসলাম, ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রাফিউল করিম জানান, বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্র একটি স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল এফএম কেন্দ্র। এ কেন্দ্র থেকে এফএম ৯২ মেগাহার্জে প্রতিদিনি সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত নিজস্ব অনুষ্ঠান এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা থেকে অনুষ্ঠান রীলে করে সম্প্রচার করা হচ্ছে। এছাড়াও সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারের পাশাপাশি তথ্য, শিক্ষা, বিনোদনে ব্যাপক ভূমিকা রাখছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংস্কৃতিক চর্চাও বিকাশ এবং উন্নয়নে এ কেন্দ্র নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

ইসলামপুর উপজেলা প্রশাসন পেল বাংলাদেশ বেতারের হ্যান্ডমাইক, রেডিও

আপডেট সময় ০৯:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯