ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে বিচারপতি ওবায়দুল হাসানকে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা

বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে জামালপুর জেলা আইনজীবী সমিতি সংবর্ধনা দিয়েছেন। এ উপলক্ষে ১৫ সেপ্টেম্বর দুপুরে জামালপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান তার বক্তব্যে আইনজীবীদের উদ্দেশে বলেন, আইনজীবী পেশা একটি মহৎ পেশা। এটাকে কেউ ব্যবসা হিসেবে নিবেন না। অনেক সময় শোনা যায় এ পেশাকে নিয়ে অনেকেই ব্যবসা করছেন। আপনাদের কাছে আইন সহায়তা নিতে আসা সকলকে সার্বিক সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। তিনি জেলা আইনজীবী সমিতির সকল সদস্যদের ধন্যবাদ জানান।

এর আগে বিচারপতি ওবায়দুল হাসানকে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আইনজীবী মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী মনজুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ ও মো. গোলাম নবী প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ ও অন্যান্য আইনজীবীবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে বিচারপতি ওবায়দুল হাসানকে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা

আপডেট সময় ০৭:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯