ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো যুবারা

সানন্দবাড়ী বাজারে অগ্নিকান্ডে কাপড়পট্টির ক্ষতিগ্রস্ত দোকানপাট। ছবি : জাকিউল ইসলাম

বাংলারচিঠিডটকম ডেস্ক : জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। শ্রীলংকার কাতুনায়েকেতে ৬ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল।

টস জিতে সংযুক্ত আরব আমিরাতকে প্রথমে ব্যাটিং-এ পাঠায় বাংলাদেশের যুবারা। ২৮ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন হাসান সাকিব ও রাকিবুল হাসান। ১৬ রানে ২ উইকেট নেন শরিফুল ইসলাম।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ওসামা হাসান। ৩৪ রান করেন আলিসান শারাফু। এছাড়া অন্য কোন ব্যাটসম্যানই দুই অংকে যেতে পারেননি।

সংযুক্ত আরব আমিরাতের ছুড়ে দেওয়া ১২৮ রানের টার্গেট ২১ দশমিক ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬২ রান করে বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। তানজিদ দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। ইমন করেন ৩০। ২৭ রানে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান জয়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো যুবারা

আপডেট সময় ০৭:৪৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯