ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

দেওয়ানগঞ্জে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির আলোচনা সভা। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ সাদা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আজমত আলী, আব্দুর রাজ্জাক সরকার, মনজু হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।

অপরদিকে একইদিন সকালে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপি। এ উপলক্ষে ইউনিয়নের ঝালরচর বাজারে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির আহবায়ক ছইমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্মআহবায়ক রুহুল আমীন, নুরুল ইসলাম লাবলু, হাফিজুর রহমান, একরামুল হক চান ও আবুল কালাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপিনেতা আনছার আলী, আবু তালেব, শাহজামাল, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মীর আলী, শাহার আলী, আব্দুর রহমান, আব্দুল খালেক, বদিউর রহমান, আবুল মান্নান, সাদা মিয়া প্রমুখ। আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৮:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯