ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সরিষাবাড়ীতে ১৫শ’ বানভাসিকে ১০ কেজি করে চাল দিলেন অধ্যক্ষ আব্দুর রশিদ

ত্রাণ বিতরণ করেন অধ্যক্ষ আব্দুর রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৫শ’ বানভাসির মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন তেজগাঁ কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ। ২৪ জুলাই সকালে সরিষাবাড়ী পৌরসভার এলাকার ধানাটা গ্রামের নিজ বাড়িতে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ধানাটা গ্রামসহ পৌরসভার বিভিন্ন গ্রামের বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ নিতে আসা বানভাসীদের উদ্দেশে অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন, আওয়ামী লীগ জনগণের দল। অতীতেই সকল দুর্যোগপূর্ণ সময়গুলোতেও আওয়ামী লীগের নেতাকর্মী জনগণের পাশে ছিলো। আমাদের প্রধানমন্ত্রী সবাইকে এই দুর্যোগ সময়ে বানভাসি মানুষের পাশে ত্রাণ দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে আজ এখানে ত্রাণ বিতরণ করা হলো।

ত্রাণ বিতরণের সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক এম এ গনি, সদস্য আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মন্টু লাল তেওয়ারী, পৌর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম খোকন, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আব্দুর রউফ গফুর, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত থেকে ত্রাণ বিতরণে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

সরিষাবাড়ীতে ১৫শ’ বানভাসিকে ১০ কেজি করে চাল দিলেন অধ্যক্ষ আব্দুর রশিদ

আপডেট সময় ০৭:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯